ফুটবল খেলা দেখতে না পেরে বিদ্যুৎ কার্যালয়ে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গত মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের খেলার শুরুতে বিদ্যুৎ ছিল না। এ কারণে শুরুর দিকে বিশ্বকাপ ফুটবলের ওই খেলাটি দেখতে না পেরে ক্ষুব্ধ দর্শকেরা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে ভাঙচুর চালায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে। বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। মঙ্গলবার রাত ১০টায় বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার খেলা শুরু হয়। এ খেলা দেখতে শহরের বাসা-বাড়িতে টেলিভিশন ও বিভিন্ন মোড়ে বড় পর্দার সামনে দর্শকেরা জড়ো হয়। কিন্তু রাত ১০টায়ও বিদ্যুৎ না আসায় দর্শকেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। বিদ্যুতের দাবিতে শহরের বিভিন্ন এলাকা থেকে লাঠিমিছিল বের করা হয়। মিছিল নিয়ে তারা উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় ক্ষুব্ধ দর্শকেরা কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।