ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, ভাঙচুর মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে এ ঘটনা ঘটেছে। এ সময় কালকিনি-ভুরঘাটা সড়কে পাঁচটি ইজিবাইক ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ ব্যক্তিরা ঢাকা-বরিশাল মহাসড়ক বিক্ষোভ মিছিল করে সন্ধ্যায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর ছাত্রলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ মমিনউদ্দিন ঢালী সঞ্চৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শেষ পর্যায়ে ৯ নম্বর ওয়ার্ডের এক খেলোয়াড় হাত দিয়ে ১ নম্বর ওয়ার্ড দলকে গোল দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।