ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ওসিসহ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ ২০ জন গ্রামবাসী আহত হয়েছে। গত শুক্রবার উপজেলার আমবাড়িয়া গ্রামের আমবাড়িয়া মাঠে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে আমবাড়িয়া খেলার মাঠে আমবাড়িয়া একাদশের সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম দৌবিলা একাদশের ফুটবল খেলা হয়। খেলা শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগে রেফারি শেষ বাঁশি বাজানোয় দৌবিলা গ্রামের সমর্থক ও খেলোয়াড়েরা ক্ষিপ্ত হয়ে খেলা পরিচালনা কমিটির কাছে ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ওই মাঠে টুর্নামেন্টের আর কোনো খেলা পরিচালনা না করার দাবি জানান। কিন্তু শুক্রবার খেলা হওয়ার ঘোষণা দেওয়া হলে দৌবিলা গ্রামের লোকজন তা প্রতিহত করার ঘোষণা দেয়। শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।