ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় গত বুধবার ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার লামাতাসি ইউনিয়নের নন্দনপুর বাজারের অদূরে কবিলাশপাড়া গ্রামের ফুটবল মাঠে গত বুধবার বিকেলে নন্দনপুর একাদশ ও সুলতানশী একাদশের মধ্যে খেলা চলছিল। একপর্যায়ে মাঠে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। দর্শকেরাও দুই পক্ষে ভাগ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত সুলতানশী গ্রামের মালেক মিয়া (৫০) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।