ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সদর উপজেলার দ্বারিকামারী-৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল জেলা চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে, দেবীগঞ্জ উপজেলার মাঝিয়ালী গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল বিজয়ী হয়েছে। গত সোমবার বিকেলে পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এ দুটি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জেলার ৫টি করে ১০টি দল অংশ নেয়। খেলা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বিজয়ীদের ট্রফি, পদক ও পুরস্কার হিসেবে প্রাইজবন্ড বিতরণ করেন।