ফুটবল টুর্নামেন্ট

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আন্ত-ইউনিয়ন/পৌরসভা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজি, রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান, ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান প্রমুখ। উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১০ দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।