ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফাত আখতারের স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে তাঁর বিভাগ। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক আকবর হোসেন এর উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক মানস চৌধুরী, মাসুদ রানা প্রমুখ। উদ্বোধনী খেলায় নৃবিজ্ঞান বিভাগের ৪১তম ও ৪৫তম ব্যাচ অংশ নেয়। কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি ড্র হয়। গত ২৯ জুলাই সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নৃবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের ছাত্র আরাফাত আখতার নিহত হন।