প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার থেকে আন্ত-অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬ শুরু হয়েছে। বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উপাচার্য মো. শামসুদ্দীন এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক জেহাদ পারভেজ সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক আ ক ম মোস্তফা জামান, শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রোমান আকন, সহকারী পরিচালক আবু হানিফ প্রমুখ। উদ্বোধনী খেলায় কৃষি অনুষদ ও নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদ প্রতিদ্বন্দ্বিতা করে।