ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে গতকাল শুক্রবার বিকেলে হাবিবর রহমান ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সাংসদ হাবিবর রহমান। ধুনট এনইউ পাইলট উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে হাবিবর রহমান ফুটবল টুর্নামেন্ট ২০১৬ উদ্বোধনী খেলায় বগুড়ার গাবতলী একাদশ সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। খেলায় গাবতলী একাদশ নাটুয়ারপাড়া একাদশকে ৫-১ গোলে পরাজিত করেছে।