ফুটবল টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরাঙ্গীরচরে ১৬টি দল নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, ২০১৬। গতকাল শুক্রবার বিকেল চারটায় কামরাঙ্গীরচর মেডিকেল কলেজ মাঠে এ টুর্নামেন্ট হবে। টুর্নামেন্টটির আয়োজন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হোসেন। প্রথম ম্যাচে গোল্ডেন বয়েজ ক্লাবকে ৪-০ গোলে হারিয়ে বিজয় লাভ করে রনি মার্কেট ফুটবল টিম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সচিব জহুরুল হক খান, রনি মার্কেট ফুটবল টিমের মালিক মাহবুবুল হক খান, স্থানীয় বাসিন্দা মাহফুজুল হক খান প্রমুখ।