ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শুরু হচ্ছে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬। গতকাল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্টের কথা জানিয়েছেন পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। আগামী শনিবার শুরু হওয়া মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টে পৌরসভার নয়টি ওয়ার্ডের নয়টি দল অংশ নেবে। উদ্বোধন করবেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে আবদুল মোমেন। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মনবীর রায়, সদস্যসচিব মো. নাহিদ হোসেন, কাউন্সিলর জালাল আহমদ, স্বাগত কিশোর দাশ চৌধুরী প্রমুখ।