প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারীতে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল গতকাল শুক্রবার চতুল ইউনিয়নের পোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এতে ডহরনগর একাদশ ৪-০ গোলে খারদিয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। চতুল ইউপির চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. খায়রুজ্জামান। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্, পরমেশ্বর্দী ইউপির চেয়ারম্যান নুরুল আলম প্রমুখ।