প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুপচাঁচিয়ার তালোড়ায় গত বৃহস্পতিবার আন্তজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে টাঙ্গাইল জেলা দলকে হারিয়ে নওগাঁ জেলা দল চ্যাম্পিয়ন হয়। তালোড়া বাঁশোপাতা ফুটবল ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে। খাড়িয়া নিশিন্দারা মাঠে গত ২৯ জুলাই আটটি জেলা দল নিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়। আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল মান্নান, সহকারী পুলিশ কমিশনার (রাজশাহী মেট্রোপলিটন) ফজলুল করিম, তালোড়া পৌরসভার মেয়র আবদুল জলিল, তালোড়া ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম প্রমুখ।