প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহপরান থানা এলাকায় খাদিমপাড়ায় ‘প্রথম চেয়ারম্যান কাপ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে গতকাল শুক্রবার। টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও সাবেক রাষ্ট্রদূত এ কে আবদুল মোমেন। খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক এস এম নুনু মিয়া ও মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান বক্তব্য দেন। টুর্নামেন্টে ইউনিয়নের নয়টি ওয়ার্ডভিত্তিক দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় ২ নম্বর ওয়ার্ডের বিপক্ষে ৯ নম্বর ওয়ার্ড জয়ী হয়েছে।