ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা এনএইচ মডার্ন উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার থেকে যুব ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর। জেলা ফুটবল খেলোয়াড় অ্যাসোসিয়েশন এই আয়োজন করেছে। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রকিবুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ, সদস্য মাসুদুল হক, প্রবীণ ফুটবলার শামসুজ্জোহা মিয়া, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। টুর্নামেন্টে জেলার ১২টি দল অংশ নিচ্ছে।