ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর স্টেডিয়ামে গতকাল শনিবার বঙ্গবন্ধু কাপ আন্তউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০১৬ শুরু হয়েছে। বেলা তিনটার দিকে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার হামিদুল আলম বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত মজুমদার। উদ্বোধনী খেলায় বিরামপুর উপজেলা ৫-১ গোলে খানসামা উপজেলা দলকে পরাজিত করেছে।