প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্পকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট গতকাল সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন আবদুর হান্নান, তৌফিকুল ইসলাম, আখতারুজ্জামান রেজা তালুকদার, আবদুল কাদের, সায়েদুন ইসলাম, শামীম আহমেদ খান, ইসাহাক আলী, মারুফুল হক, সৈয়বুর রহমান প্রমুখ।