ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে শহীদ শফিকুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবার সান্তাহার সান্দিড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে নওগাঁর হাপানিয়া নাছরী ক্লাব একাদশ ১-০ গোলে নওগাঁর মিয়াদ ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দীন প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান, শ্রমিকনেতা রাশেদুল ইসলাম।