ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সভাপতি খোকা শিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দে। টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেবে। গতকাল পটুয়াখালী জেলা ক্রীড়া সংস্থা ও গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা খেলায় অংশ নেয়।