ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে গতকাল রোববার থেকে আন্তবিভাগ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬ শুরু হয়েছে। খেলায় কলেজের ১৮টি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। কলেজ ফুটবল মাঠে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন অধ্যক্ষ হূমায়ুন কবির মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এম এইচ খালেদ, শিক্ষক পরিষদের সম্পাদক এ কে এম শওকত আলী খান, শিক্ষক পরিমল চন্দ্র দাস, এ কে এম নুরুল ইসলাম, বাহেজ উদ্দিন, রওশন আখতার বানুসহ সব বিভাগীয় প্রধান। উদ্বোধনী বক্তব্যে হূমায়ুন কবির মজুমদার বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উৎসাহ বাড়াতে হবে। উদ্বোধনী খেলায় ইংরেজি বিভাগ টাইব্রেকারে ৬-৫ গোলে উদ্ভিদবিজ্ঞান বিভাগকে এবং হিসাববিজ্ঞান বিভাগ ৪-২ গোলে ইসলামের ইতিহাস বিভাগকে পরাজিত করে।