ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মুন্সিপাড়া ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গতকাল থেকে দ্বিতীয় আন্তরংপুর প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। টুর্নামেন্ট কমিটির সভাপতি ও রংপুর পৌরসভার সাবেক মেয়র আবদুর রউফ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুদ নবী, বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব রাহাত ইসলাম প্রমুখ বক্তব্য দেন। শহরের মুন্সিপাড়ায় কেরামতিয়া উচ্চবিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টে গতকাল উদ্বোধনী খেলায় রাফিদ একাদশ তরুণ সংঘ পাঠাগারকে ৩-০ গোলে হারিয়েছে।