প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও মুক্তিযোদ্ধা সম্মাননা দেওয়া হয়েছে। গত শুক্রবার ১৪ নম্বর সেক্টর মাঠে এ ফুটবল টুর্নামেন্ট ও সম্মাননা অনুষ্ঠান হয়। আহলিয়া কল্যাণ সমিতির উদ্যোগে উত্তরা বেঙ্গল টাইগার স্পোর্টিং ক্লাব এর আয়োজন করে। টুর্নামেন্টে গাজিরচর স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উত্তরা বেঙ্গল টাইগার স্পোর্টিং ক্লাব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব হাসান। আহলিয়া কল্যাণ সমিতির সভাপতি আলাউদ্দিন আল সোহেল অনুষ্ঠানের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান আলমগীর। বিজ্ঞপ্তি