ফুটবল টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে শুরু হয়েছে দ্বিতীয় খোকন দা আন্ত-ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন প্রমুখ। সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। এতে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ফুটবল দল অংশ নিচ্ছে।