ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় কোমারপুর-কাশিমালকুড়ি মাঠে গত শুক্রবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জিয়ানগর টাইগার ক্লাব। কোমারপুর কাশিমালকুড়ি একতা বেকার যুব সমবায় সমিতি এ টুর্নামেন্টের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান। সভাপতিত্ব করেন ছাতিয়ানগ্রাম ইউপির সদস্য নূর মোহাম্মাদ মণ্ডল। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু রেজা খান, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আবদুল হক আবু প্রমুখ।