ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের সদর উপজেলা প্রাথমিক স্কুল পর্যায়ে গতকাল বুধবার থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সরকারি ভিক্টোরিয়া কলেজমাঠে খেলার উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সুবাস বোস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতায় দুটি গ্রুপে ২৮টি দল অংশ নিয়েছে। নড়াইল প্রতিনিধি|