প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সান্দিড়া স্টার ক্লাবের আয়োজনে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম। তিনটি জেলার ১৬টি ক্লাব টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় দুপচাঁচিয়ার তালুচ তরুণ সংঘ ও আদমদীঘির সুদিন দুর্বার ক্লাব।