ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। গতকাল সোমবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে উপজেলা
পর্যায়ের এই খেলা উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন বক্তৃতা করেন। টুর্নামেন্টে চাঁদপুর জেলার আটটি উপজেলার ১৬টি দল অংশ নিয়েছে।