প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চার দিনব্যাপী অষ্টম মণিপুরি মুসলিম ফুটবল টুর্নামেন্ট ২০১৫-এর ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর ইউনিয়নের মখাবিল সীমান্তে আয়োজিত ওই খেলায় মোট ২৪টি দল অংশ নেয়। গতকাল ফাইনাল খেলায় ফয়েজ স্মৃতি সংসদকে টাইব্রেকারে ৪-৫ গোলে হারিয়েছে কোনাগাঁও একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশকান্তি চৌধুরী, উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।