ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা পর্যায়ের ওই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সিভিল সার্জন আবদুর রশিদ প্রমুখ। নীলফামারী প্রতিনিধি|