প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুতিপুকুরী স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৪-১ গোলে শালবাহান একাদশকে হারিয়ে নিউ বয়েজ তরুণ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। গত রোববার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভজনপুর উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সভাপতি হামিদুল হাসান। টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়।