প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এ সময় শরীয়তপুর-১ আসনের সাংসদ বিএম মোজাম্মেল হক, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নাভানা আক্তার, জেলা প্রশাসক রামচন্দ্র দাস ও পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। শরীয়তপুর প্রতিনিধি