ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে গতকাল সোমবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। সকালে সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুল আলম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সফিকুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আবু তোয়াবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুল হক উপস্থিত ছিলেন।