ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। সকালে জেলা শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস। এ সময় পৌর মেয়র গাজী কামরুল হুদা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ঘিওর উপজেলার বালিয়াখোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিবালয়ের তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে। এই টুর্নামেন্টে জেলার সাতটি উপজেলার ১৪টি দল অংশ নিচ্ছে।