ফুটবল টুর্নামেন্ট শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলার শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ আবাহনী ক্রীড়াচক্রকে ১-০ গোলে পরাজিত করেছে সাতক্ষীরা জেলা ফুটবল দল। টুর্নামেন্টে বিভিন্ন জেলার মোট ১১টি দল অংশ নিচ্ছে। পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ মীর শওকত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হ্যাপি বড়াল প্রমুখ। এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের উদ্বোধন করেন।