ফুটবল টুর্নামেন্টে চাপড়াসরনজানী ইউনিয়ন চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে খোকনদা আন্তইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা গতকাল বুধবার বিকেলে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত খেলায় চাপড়াসরনজানী ইউনিয়ন পরিষদ ফুটবল দল টাইব্রেকারে ৫-৪ গোলে ইটাখোলা ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রিন বিডি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক চ্যাং ইউ চং ফিলিক্স, প্রয়াত খোকনদার ভাতিজা ভারতের কলকাতার বাসিন্দা নিশিত কুমার ব্যানার্জি, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আরিফ হোসেন, জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মারুফ জামান প্রমুখ।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শুরু হওয়া ওই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ফুটবল দল অংশ নেয়।