ফুটবল প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গতকাল মঙ্গলবার দ্বিতীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রংপুর স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনের আগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবির। এ প্রতিযোগিতায় ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধাসহ আট জেলার ক্রীড়া সংস্থা অংশ নিয়েছে। গতকাল উদ্বোধনী খেলায় রংপুর জেলা ক্রীড়া সংস্থা ঠাকুরগাঁওকে ২-১ গোলে হারিয়েছে।