প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা স্মরণে রাঙামাটির বাঘাইছড়িতে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তুলাবান স্পোর্টিং ক্লাব। গতকাল বৃহস্পতিবার রূপকারী ইউনিয়নের রূপালী উচ্চবিদ্যালয় মাঠে প্রতিযোগিতার ফাইনালে ১-০ গোলে কদমতলী গ্রাম উন্নয়ন ক্লাবকে পরাজিত করে তুলাবান ক্লাব। ২ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ১১টি দল অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনসংহতি সমিতির (এমএন লারমা) বাঘাইছড়ি শাখার সভাপতি সুরেশ কান্তি চাকমা। বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারদর্শী চাকমা, মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তন্টুমনি চাকমা ও জনসংহতি সমিতির (এমএন লারমা) বাঘাইছড়ি শাখার সাধারণ সম্পাদক জ্ঞানজীব চাকমা।