ফুটবল প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২৪ মে থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। ক্রীড়া বিভাগ সূত্রে আরও জানা গেছে, দেশের ১২টি বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশ নেবে। ২৪ মে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুষ্টিয়া সদর আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক শাহিনুর রহমান। ৩০ মে প্রতিযোগিতার সমাপ্তি হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি|