ফুটবল প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গতকাল সোমবার বিকেলে আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাংলা বিভাগকে ৩-১ গোলে পরাজিত করে অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সহ-উপাচার্য আবুল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি বশির আহমেদ।