ফুটবল প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে কলেজ মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত। কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী ও সিরাজগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সেলিম আহমেদ। এই প্রতিযোগিতায় মোট ২২টি দল অংশগ্রহণ করছে।