ফুটবল প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় গতকাল শুক্রবার বিকেলে আখতারুজ্জামান চৌধুরী গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতার আয়োজক ‘আমাদের ক্লাব’ নামের একটি সংগঠন। উপজেলার বরুমচড়া কানুমাঝিরহাট এলাকার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন, আজাদ সিকদার ও জান্নাতুল ফেরদৌস। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান উদ্দিন জানান, চ্যাম্পিয়ন দল ৫০ হাজার, রানার আপ দল ২৫ হাজার টাকার পুরস্কার পাবে।