ফুটবল মৌসুমের জন্য ব্রাদার্সের নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাদার্স ইউনিয়নের নবগঠিত কার্যকরী কমিটিতে মাহামুদ হাসান বাবুল চেয়ারম্যান ও মো. মাহবুবুর রহমান খান সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০১৫-১৬ সালের ফুটবল মৌসুমের জন্য গত সোমবার অনুষ্ঠিত এক সভায় তাঁদের এই পদে নির্বাচিত করা হয়। ১১ সদস্যের কমিটিতে মো. শওকত আলী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।