প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাদকের বিরুদ্ধে ফুটবল’ স্লোগান নিয়ে কুমিল্লায় গতকাল মঙ্গলবার গোল্ড সিলভার হোমস প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ ২০১৫ শুরু হয়েছে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক ও গোল্ড সিলভার হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহাম্মদ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ইয়াং সোসাইটি ৩-০ গোলে বাংলাদেশ ইউনাইটেড ক্লাবকে হারিয়েছে।