প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ কমিটির সভায় ২৭ জানুয়ারি থেকে ২০১৬ সালের ফুটবল লিগ শুরুর সিদ্ধান্ত হয়েছে। গত বুধবার রাতে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাকক্ষে এ সভা হয়। বিজিত চৌধুরীর সভাপতিত্বে সভায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ, ক্রীড়াসংগঠক গোলাম জাবির চৌধুরী, নুরে আলম খোকন, এনামুল হক, মাহমুদ হোসেন, মিলন খান বাদশাহী, বদরুল ইসলাম, মো. দুলাল হোসেন প্রমুখ বক্তব্য দেন। সিলেট জেলা স্টেডিয়ামে ‘ফ্ল্যাট লিগ’ পদ্ধতিতে খেলা পরিচালিত হবে।