ফুটবল লিগের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ডা. ছানাউল্লাহ্ আনসারী স্মৃতি আন্তইউনিয়ন ফুটবল লিগ-২০১৫-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেল চারটায় সিরাজগঞ্জের শহীদ সামসুদ্দীন স্টেডিয়ামে এ লীগের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত। লিগের খেলায় সদর এবং কামারখন্দ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় সদরের বহুলী ইউনিয়ন এবং কামারখন্দের জামতৈল ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করে।