ফুটবল লিগের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে মরহুম আতিয়ার রহমান গাদু স্মৃতি জুনিয়র ফুটবল লিগ-২০১৭ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আমলাপাড়া ফুটবল মাঠে এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসক) কবির বিন আনোয়ার। ইয়াং স্টার ক্লাবের সভাপতি মো. শওকত আলী এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন নৌ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবর রহমান, সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, ইয়াং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।