ফুটবলপ্রেমীদের ঢল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জেলা প্রশাসক ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা ছিল গতকাল শনিবার। এ খেলাকে কেন্দ্র করে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। আদর্শ সদর ও লাকসাম উপজেলার মধ্যে এই খেলা হয়। আদর্শ সদর উপজেলা ৩-০ গোলে জয়ী হয়। প্রতিযোগিতায় জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়সহ নাইজেরিয়া ও ঘানার খেলোয়াড়েরাও অংশ নেন। পরে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা