ফুটবলে জুডো কারাতের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে প্রথম বিভাগ ফুটবল লিগ প্রতিযোগিতায় গতকাল বুধবার জুডো কারাত ও বক্সিং একাডেমি ২-১ গোলে টিটো স্মৃতি সংসদকে পরাজিত করেছে। খেলায় জয়ী দলের খেলোয়াড় অর্জুন দুটি এবং পরাজিত দলের খেলোয়াড় মাসুম একটি গোল করেন। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ ব্যবস্থাপনায় এ ফুটবল লিগ চলছে। গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে এ খেলা হয়।