ফুটবলের শিরোপা
নোয়াখালীতে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের শিরোপা জিতেছে সুবর্ণচর উপজেলার চরমজিদ যোবায়ের মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে কবিরহাট উপজেলার পূর্ব লামছি লেদু সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুটি ফাইনালই গত শনিবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে রানার্সআপ হয়েছে কোম্পানীগঞ্জের চরপার্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে রানার্সআপ হয়েছে চাটখিল উপজেলার পূর্ব নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন সিদ্দিকী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদু, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির উদ্দিন।