ফুল কোর্ট রেফারেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য আরিফ উদ্দীন আহম্মেদের মৃত্যুতে ফুল কোর্ট রেফারেন্স পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের এজলাসকক্ষে শুরু হওয়া ফুল কোর্ট রেফারেন্সে আরিফ উদ্দীন আহম্মেদের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন সমিতির সদস্য আবু ইউসুফ মো. খলিলুর রহমান, সমিতির সভাপতি মতিয়োর রহমান, সাধারণ সম্পাদক আবু নাসিম মো. শামিমুল ইমাম, মোমিন আহম্মেদ চৌধুরী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান। গত বুধবার আরিফ উদ্দীন হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান।  জয়পুরহাট প্রতিনিধি